বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

মাহমুদউল্লাহর বিষয়ে ক্ষেপলেন মুশফিকের স্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

মাহমুদউল্লাহ ও জান্নাতুল মন্ডি (মুশফিকের স্ত্রী)

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।  

শনিবার (১২ আগস্ট) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

টাইগার একাদশের সাত নম্বর পজিশনের জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য, আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের মধ্যে থেকে সুযোগ পেয়েছেন কেবল আফিফ। যদিও দলে আসার লড়াইয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহ নতুন করে অনুশীলন ও ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফিটনেস পরীক্ষায় ভালো নম্বরও পেয়েছিলেন মাহমুদউল্লাহ। তাই এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি এমনটা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে টিম ম্যানেজমেন্ট লম্বা সময়ের জন্য পরিকল্পনা করেছে। কিন্তু ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের দলে ফেরার স্বপ্ন পরিণত হয়নি। 

অবশ্য মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন মুশফিকুর রহমানের স্ত্রী জান্নাতুল মন্ডি আজ ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন, এই অলরাউন্ডারকে স্কোয়াডে না রাখাটা অন্যায় হয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন, 'অবিচার করা এখন একটা নতুন ট্রেন্ড।' 

ওসকে/ 

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250