শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন দুই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জার্মানিতে আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নিলেন দুই বাংলাদেশি। রোববার (৮ অক্টোবর) জার্মানির বায়ার্নে ৩৬তম মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশের হয়ে রেকর্ড ১২৫টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া বাংলাদেশী শিব শংকর পাল ও তারই ভাগ্নে সুমিত পাল।

বিশ্বের প্রায় ২২ হাজার প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন শিব শংকর পাল। তিনি ৪২ দশমিক ২ কিমি দূরত্বের ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে। আর ১০ বারের আয়রনম্যান সুমিত পাল সময় নেন ৩ ঘন্টা ২ মিনিট।

স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো ছাড়াও ইংলিশ গার্ডেন ঘুরে বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়।

শিব শংকর পাল ও সুমিত পাল বিশ্বখ্যাত এই মিউনিখ ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়াতে পেরে খুশী দুজনেই। বলেন, জন্মভূমি বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরার মত গর্ব আর কিছুতেই হতে পারে না। এদিন তাদের উৎসাহ দিতে আসেন তাদের শিব শংকরের পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

সব কিছু ঠিক থাকলে দুজনেই চলতি মাসের শেষদিকে ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়াতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তবে আয়োজকরা ম্যারাথনটি সফলভাবে সম্পন্ন করতে পারলেও দৌড়ানোর সময় ২২ বছর বয়সী এক দৌড়বিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বায়ার্ন রাজ্যজুড়ে।

এসকে/ 


বাংলাদেশি জার্মান মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250