মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্ট করছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি (সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্ট করছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি জানান।

আরো পড়ুন: বৃষ্টিতে চা বাগানে ফিরেছে স্বস্তি

প্রধানমন্ত্রী বলেন, কৃষিকাজে প্রতিবছর ৮১ লাখ লিটার ডিজেলের ব্যবহার হয়। তৃণমূলে সেচকাজে সোলারের ব্যবহার বাড়াতে হবে। কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায় তাহলে কর মওকুফসহ সুযোগ-সুবিধা দেওয়া হবে। এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি অর্থ পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। এতে দেশি মুদ্রার ওপর চাপ কমবে।

এম/ আইকেজে 


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250