বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

মেক্সিকো উপকূলে বিশাল ব্লু হোল আবিষ্কৃত

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেক্সিকোর ইউকাতান দ্বীপের উপকূলে বিশ্বের দ্বিতীয় গভীরতম নীল গুহার সন্ধান পাওয়া গেছে। এই ব্লু হোল চেতুমাল উপসাগরে অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দানব আকৃতির এই পানির নিচের গুহাটি প্রায় ৯০০ ফুট গভীর। এর আয়তন ১ লাখ ৪৭ হাজার বর্গফুট। বিশাল নীলমণি সিঙ্কহোলটি মূলত ২০২১ সালে আবিষ্কৃত হয়েছিল তবে সম্প্রতি বৈজ্ঞানিক জার্নাল ফ্রন্টিয়ারস ইন মেরিন সায়েন্সে নথিভুক্ত করা হয়েছে।

পানির নিচের এই গুহাগুলো চুনাপাথরে ভরা। ঝরে পড়া গাছ ও পাতা থেকে মৃত ব্যাকটেরিয়া জমা হওয়ার কারণে এর অভ্যন্তর কালো দেখায় এবং আলোর অভাব থাকে। উপর থেকে এটি জলাভূমি ছাড়া আর কিছুই মনে হয় না, তবে নীচে যা রয়েছে তা অবিশ্বাস্য!

আরো পড়ুন: সবচেয়ে গভীর জলের মাছের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মায়ান ভাষায় এর নাম 'তাম জা' যার অর্থ 'গভীর জল'। এই নীল গুহাগুলোতে খুব কম অক্সিজেন থাকে, সূর্যের আলো কেবল তার পৃষ্ঠকে স্পর্শ করে। তবুও, এই বিশাল গুহাগুলো সমুদ্রের সঙ্গে মিশে কম অক্সিজেনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।

গবেষণায় দেখা গেছে, দক্ষিণ চীন সাগরের ড্রাগন হোলকে বিশ্বের গভীরতম নীল গর্ত বলে মনে করা হচ্ছে, যা প্রায় ৯৮০ ফুট নিচে বিস্তৃত। নীল গুহার দেয়াল সমুদ্রের পানিকে জোয়ার-ভাটা থেকে রক্ষা করে।

এমএইচডি/ আইকেজে 

মেক্সিকো সমুদ্র ব্লু হোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250