মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গণমাধ্যমের গুঞ্জন, বিভিন্ন সূত্রের দাবি–এসব কথাতেই আটকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন, সূচি থেকে শুরু করে যাবতীয় হিসেব। ধীরে ধীরে অবশ্য সেসব জটিলতা কাটতে শুরু করেছে। আগেই জানা গিয়েছিল, ভারত পাকিস্তানে আসছে না। টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের সবকটা ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তারা সেমিফাইনাল বা ফাইনাল খেললে সেটাও সেখানেই হবে।

এবারে আরও খানিকটা সূচি সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কল্যাণে। পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে। সেখান থেকেই জানানো হয়েছে, ২৩শে ফেব্রুয়ারি (রবিবার) আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের। 

যদিও ঠিক কোন ভেন্যুতে খেলা হচ্ছে তা জানানো হয়নি। পিসিবি মুখপাত্র আমির মীর বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরেপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে।’  

আরো পড়ুন : হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ই মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯শে ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে।চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য অবশ্য বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। 

সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরেপেক্ষ ভেন্যুতে। প্রথম সেমি হবে ৪ঠা মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ই মার্চ।  

এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ই মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। 

এস/ আই.কে.জে/  


ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250