সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মেসির সেমিফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামিতে আসার পর টানা পাঁচ ম্যাচে গোল করেছে লিওনেল মেসি। এ সংখ্যাটাকে টানা ছয় করতে পারেন কি না, তা দেখতে উন্মুখ ভক্তরা। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার (১৬ আগস্ট) ভোরে মেসিদের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেমিফাইনাল খেলবে মেসির দল।  তবে এই ম্যাচে ইন্টার মায়ামি মেসিকে পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) অনুশীলনে মেসির গোড়ালি মচকে গেছে। মেসির খেলা না খেলা নিয়ে সংশয় তা নিয়েই। তবে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো উড়িয়ে দিয়েছেন সব শঙ্কা। আর্জেন্টাইন কোচ বলেছেন, মেসির ফিটনেস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই।

কেন চিন্তার কিছু নেই, সেটির ব্যাখ্যাও দিয়েছেন মার্তিনো, ‘আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়ত। এখন যেহেতু এ নিয়ে কারও মন খারাপ নেই, ধরেই নেওয়া যায় কিছুই হয়নি।’

এম.এস.এইচ/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250