মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ঠিকই রেকর্ডের খাতায় আঁকিবুঁকি করেই চলেছেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই উইঙ্গার। সেই সুবাদে এবার ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন তিনি।

২০২৩ সালে আল নাসর ও নিজ দেশ পর্তুগালের জার্সিতে ৫৪ গোল করেন রোনালদো। গত বছর ছেলেদের ফুটবলে এত গোল আর কেউ করতে পারেনি। ৩৮ বছর বয়সী রোনালদো পেছনে ফেলেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৫২ গোল), বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন এবং ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।  

আগামী ১৯শে জুন দুবাইয়ে রোনালদোকে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২৩ এর মঞ্চে পুরস্কৃত করা হবে। দুবাইয়ের কৃত্রিম দ্বীপ দ্য পামে অবস্থিত বিলাসবহুল হোটেল আটলান্টিসে বসবে জমকালো এই পুরস্কারের আসর। যেখানে একটি নয়, বেশ কয়েকটি পুরস্কার একাই বগলদাবা করতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কারণ, তিনি বর্ষসেরা খেলোয়াড়, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় এবং ভক্তদের পছন্দের খেলোয়াড়- এই তিন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: ত্রিশ বছর পর আদালত জানালো ম্যারাডোনা নির্দোষ

মাঠের ব্যস্ততা না থাকায় ছুটি কাটাচ্ছেন রোনালদো। নতুন বছরের প্রথম দিন উদযাপনের জন্য নিজ দেশ পর্তুগালে গেছেন তিনি। আগামী ১লা ফেব্রুয়ারি রিয়াদ কাপের প্রীতি ম্যাচে তার দল আল নাসর মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামির। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন রোনালদো।

এসকে/ 

ক্রিস্টিয়ানো রোনালদো সর্বোচ্চ গোলদাতা ম্যারাডোনা অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250