রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মামলায় স্পেসএক্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইলন মাস্ক মালিকানাধীর রকেট কোম্পানি ‘স্পেসএক্স’-এর বিরুদ্ধে কর্মী নিয়োগের ক্ষেত্রে শরণার্থীদের সঙ্গে ‘বৈষম্যমূলক আচরণ’ করার অভিযোগ উঠেছে।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে,“মামলায় অভিযোগ উঠেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে অন্তত ২০২২ সালের মে মাস পর্যন্ত নিয়মিতই শরণার্থীদের চাকরির আবেদনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে তাদের নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেসএক্স। এর কারণ, তাদের নাগরিকত্বের ধরন। আর এটা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে।”

কোম্পানির মালিক মাস্কের কয়েকটি অনলাইন পোস্টকে ‘প্রকাশ্য বৈষম্যমূলক বিবৃতির’ উদাহরণ হিসেবে উল্লেখ করে মার্কিন বিচার বিভাগ।

মামলায় ২০২০ সালের জুনে মাস্কের এক টুইটের কথা উল্লেখ করেছে বিভাগটি, যেখানে তিনি বলেন, “মার্কিন আইনের ভিত্তিতে স্পেসএক্স-এ নিয়োগের জন্য অন্তত গ্রিন কার্ড থাকা লাগবে। কারণ, রকেট অনেক উন্নত প্রযুক্তি।”

স্পেসএক্সের বিরুদ্ধে আনা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার’ বলে ব্যাখ্যা করেন মাস্ক।

এক্স-এ দেওয়া পোস্টে স্পেসএক্স সিইও মাস্ক বলেন, কোম্পানিকে বারবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় এমন কাউকে কোম্পানিতে নিয়োগ দিলে তা আন্তর্জাতিক অস্ত্র পাচার আইন লঙ্ঘন করবে ও অপরাধ হিসেবে গণ্য হবে।

মার্কিন বিচার বিভাগের নাগরিক অধিকার বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিস্টেন ক্লার্ক বলেন, বিচার বিভাগের তদন্তে উঠে এসেছে, নাগরিকত্বের ধরনকে অজুহাত দেখিয়ে ন্যায্য উপায়ে কর্মী নিয়োগে ব্যর্থ হয়েছে স্পেসএক্স। পাশাপাশি, যোগ্যতা থাকার পরও ফেডারেল আইন লঙ্ঘন করে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে কোম্পানিটি।

আর.এইচ 

স্পেসএক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250