মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

যেভাবে হবে দেশের ঘরোয়া ফুটবল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ২৭ অক্টোবর। স্বাধীনতা কাপের মধ্য দিয়ে শুরু হবে এই মৌসুম। যেখানে অংশ নেবে ১৪টি দল।

আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে আসন্ন মৌসুমের দলবদল। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এবারের মৌসুমে বাড়ছে বিদেশি ফুটবলারের নিবন্ধন সংখ্যা। ক্লাবগুলো ৬ জন করে বিদেশি নিবন্ধন করতে পারবে। মাঠে খেলবে চারজন। পেশাদার লিগ কমিটির সভা শেষে এসেছে এমন সিদ্ধান্ত। 


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বৈঠক - ছবি: ফেসবুক থেকে নেওয়া

এছাড়াও বিদেশি ফুটবলারের পাশাপাশি ফেডারেশন কাপে ভেন্যুর সংখ্যাও বাড়িয়েছে বাফুফে। পেশাদার লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘স্বাধীনতা দিবস কাপ ১৪টি দল নিয়ে হবে। তবে এবার আমরা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিব। যদি তারা দল চায়, তাহলে দিতে পারবে। আমরা যেন রেজিস্ট্রেশন ওপেন করে দিয়েছি দলবদলের জন্য।’

সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবগুলো ৩৫ জন ফুটবলার নিবন্ধন করতে পারত। কয়েকদিন আগে খেলোয়াড় কল্যাণ সমিতি কিছু দাবি দাওয়া নিয়ে সভা করেছিলেন সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে। তাদের অনুরোধে এবার ফুটবলার নিবন্ধন সংখ্যা বাড়াতে পারবে ক্লাবগুলো। এছাড়াও নতুন মৌসুমে বিদেশী ফুটবলার বাড়ানোর সিদ্ধান্ত এসেছে লিগ কমিটির সভায়।

আরো পড়ুন: ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন রেকর্ড

ফেডারশেন কাপে এবার বাড়ছে ভেন্যুর সংখ্যা। গেল মৌসুমের মত এবারও লিগের মাঝে মাঝে হবে ফেডারেশন কাপের ম্যাচ। সংস্কারের কারণে এখনও বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়া যাবে কি-না সেটি নিশ্চিত নয় বাফুফে। তবে সেপ্টেম্বরে স্টেডিয়াম পাওয়ার আশা ফেডারেশনের।

এম/


ফুটবল বাফুফে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250