শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’

যে শহরে সেলফি তুললেই ৩২ হাজার টাকা জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

আপনি যদি ছুটিতে যাওয়ার সময় সেলফি তুলতে পছন্দ করেন, তাহলে ইতালির রিভেরার পোর্টোফিনো শহর ভ্রমণের সেরা জায়গা নাও হতে পারে। ভাবছেন কেন? সম্প্রতি পর্যটকদের ছবি তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে শহরটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পর্যটকদের প্রিয় ইতালির অন্যতম রঙিন শহর পোর্টোফিনো তাদের ভ্রমন স্পটগুলোতে পর্যটকদের ছবি তোলা থেকে বিরত রাখতে নো-ওয়েটিং জোন চালু করেছে। এসব স্থানে সেলফি তোলার জন্য পর্যটকদের গুনতে হতে পারে ২৭৫ ইউরো বা প্রায় ৩২ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

আরো পড়ুন: এক কেজি আলুর দাম ৬৪ হাজার টাকা!

পোর্টোফিনোর মেয়র মাত্তেও ভায়াকাভা জানান, পর্যটকরা রাস্তা অবরোধ ছবি তুলতে থাকে যার ফলে শহরে যানজটের সৃষ্টি হয়। ফোর্বসের তথ্য অনুযায়ী, সকাল  সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেলফিপ্রেমীদের কাছে ইনস্টাগ্রামে বিখ্যাত হওয়া দুটি মনোরম স্থানের জন্য এই জরিমানা প্রযোজ্য হবে।

চলতি মাসের ইস্টার সপ্তাহ থেকে শহরটিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে, যা অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এর আগেও ইউনাইটেড স্টেটস, ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু স্থানে এধরণের জরিমানার নিয়ম চালু রয়েছে।

এমএইচডি/ আই. কে. জে/

শহর সেলফি জরিমানা ইতালি পর্যটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250