শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

অভিষেককে হৃদয়ছোঁয়া বার্তা ঐশ্বরিয়ার, কী লেখা আছে এতে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক দম্পতি। নিন্দুকের মুখে নুন ছিটা দিয়ে অভিষেক বচ্চনকে ভালোবাসাময় বার্তা দিয়েছেন প্রিয়তমা স্ত্রী। এই ভালোবাসা প্রকাশ্যে আসতেই আবারও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী।

গত বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) ৪৯ বছরে পা রাখেন অভিষেক বচ্চন। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বরিয়া। সেই ছবিতে দেখা গেছে, ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন—মুখে সহজ-সরল হাসি। নস্টালজিয়ায় ভরা সেই ছবির সঙ্গে আবেগঘন শুভেচ্ছাবার্তাও জুড়ে দিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। সেই ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া রাই বচ্চন লিখেছেন— শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

সংক্ষিপ্ত হলেও বার্তায় ছিল উষ্ণতা আর আন্তরিকতার ছাপ, যা ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।

সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এ তারকা দম্পতিকে। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানে তাদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও দেখা গেছে।

জে.এস/

ঐশ্বরিয়া রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250