শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রের বাইরে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কখনও বিতর্কিত মন্তব্য করে, কখনও বলিউডের ভেতরের অন্ধকার জগৎ নিয়ে কথা বলে শিরোনামে উঠে এসেছেন তিনি।

তবে অভিনেত্রীকে নিয়ে প্রেমের বিতর্কও কম নয়। যার মধ্যে রয়েছে রণবীর কাপুর সঙ্গে সম্পর্কের খবরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার আর অতীতের কিছু বিষয়ে কথা বলেছেন তিনি। 

২০১১ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘রকস্টার’। ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ‘রকস্টার’ দিয়েই বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার।

ছবির শুটিং চলাকালীন কানাঘুষা শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের। বলিউডে তখন নবাগতা নার্গিস। সেই সময় নিজে সে বিষয়ে মুখ খোলেননি তিনি। ‘রকস্টার’ মুক্তির এক যুগ পরে রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নার্গিস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিসকে রণবীরের সঙ্গে তার সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি নিজেও একাধিকবার তার ব্যক্তিগত জীবন নিয়ে হাজারো জল্পনা শুনেছেন।

নার্গিস বলেন, আমি তো বলিউডে যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই নাকি আমি প্রেমও করেছি। প্রতিদিন এমন একটা করে লেখা পড়তাম আমি।

একদিন তো আমি শুনতে পাই, আমি নাকি শহিদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। আর সেখানে নাকি আমার মা এসেছেন, শহিদের সঙ্গে দেখা করতে। কিন্তু আমার মা কোনোদিন এখানে আসেননি!

আরো পড়ুন: বাংলাদেশে এসে যে স্বপ্ন সত্যি হলো গায়িকা ইমনের

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া যে তার একেবারেই পছন্দ নয়, সে কথা স্পষ্ট করে দেন নার্গিস।

তবে ২০১৩ সাল থেকে ‘ধুম’ খ্যাত অভিনেতা ও পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ‘আমাকে তখন ওই সম্পর্ক নিয়ে কথা বলতে বারণ করা হয়েছিল। না হলে আমি বাড়ির ছাদ থেকেই জোর গলায় সবাইকে জানিয়ে দিতাম যে, আমি এত ভালোমনের এক মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছি।’ ২০১৮ সালে বিচ্ছেদ হয় ওই যুগলের।

এসি/ আই. কে. জে/


রণবীর নার্গিস ফাখরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250