রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

রমজান শুরুর তারিখ জানালো আরব আমিরাত

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

পবিত্র মাহে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালের রমজান মাস ১২ মার্চ শুরু হতে পারে।

হিজরি ক্যালেন্ডার অনুসারে দেশটিতে ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান শুরু হবে। এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন। আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আর মাস শেষে রোজার সময় বেড়ে প্রায় ১৪ ঘণ্টা হবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত।

আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের ৯ তারিখ মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এ বছরে ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। ইতোমধ্যেই রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত।

সূত্র: খালিজ টাইমস

ওআ/

রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250