শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ডাকাত ও ছিনতাইকারী চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম। 

আরো পড়ুন: পাসপোর্ট আটকে চাঁদাবাজি, কাস্টমসের সিপাই গ্রেফতার

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করতে সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটাচ্ছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অস্ত্রের মুখে পথচারীদের মোবাইল ফোন ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে।

এএসপি শিহাব করিম আরো বলেন, এ ধরনের ঘটনায় থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে। সাধারণ মানুষ কিশোর গ্যাংয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুর, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচজন এবং ছিনতাইকারী চক্রের ৯ জনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে র‍্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এইচআ/ আই.কে.জে


রাজধানী গ্রেফতার র‍্যাব-২ কিশোর গ্যাং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250