শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

রাবির ৩ দিনের ভর্তিযুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনের ভর্তিযুদ্ধ। পরে বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা চলবে।

ভর্তি কমিটি জানায়, ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৩৩টি আসনের বিপরীতে ৭৫ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সে হিসাবে আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ জন ভর্তি-ইচ্ছুক। বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৬টি ভবনে এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯টায়, দ্বিতীয় শিফট বেলা ১১টায়, তৃতীয় শিফট দুপুর ১টা এবং শেষ শিফট বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। এক ঘণ্টা করে প্রতি শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।

আরো পড়ুন: বেসরকারি মেডিক্যালে ভর্তিতে চালু হচ্ছে অটোমেশন পদ্ধতি

এ ছাড়া ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ জন চূড়ান্ত আবেদন করেছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮১৬টি। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250