মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে ইসির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

নির্বাচন কমিশনের (ইসি) লগো

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন সংস্থার কমিশনার মো. আলমগীর। তবে এক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন। 

তিন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। পত্র-পত্রিকায় দেখি মাঝে মাঝে। গাইডলাইনে বলা আছে রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডাবল চেকের সিস্টেম আছে। 

তিনি বলেন, কয়েকটা ধাপে চেক করতে হবে। এক্ষেত্রে রোহিঙ্গাদের ভোটার হওয়ার সুযোগ কম থাকে। তবে এখন শুনছি যে কোনো কোনো রোহিঙ্গা অন্য এলাকায় চলে গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আমাদের সতর্কতা জারি করা হয়েছে, যে আপনারা (নির্বাচন কমিশনের কর্মকর্তারা) বিষয়টি দেখবেন।’

এসকে/ 

নির্বাচন কমিশন মিয়ানমার রোহিঙ্গাদের ভোটার হওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250