মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার। 

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছে তার গাড়িবহর। সেখানে তিনি ক্যাম্প ঘুরে দেখেছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।

তার সঙ্গে রয়েছেন কক্সবাজারে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার (যুগ্ম-সচিব) মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ।

এর আগে সকাল ৮টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প-২ গৃহহীনদের মাঝে মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন কান্নির গাড়িবহর। এসময় কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তাফা উপস্থিত ছিলেন।

মিয়ানমারে নিপীড়নের কারণে নব্বই দশক হতে ২০১৭ সালের শেষ সময় পর্যন্ত ১২ লাখের মতো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরমধ্যে ২০১৭ সালে একই সময়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। বিপদগ্রস্ত এসব রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমি ও সমতল মিলিয়ে ৩৩টি ক্যাম্প করে রাখা হয়েছে। 

এদের প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু গত ছয় বছরেও তা আলোর মুখ দেখেনি। এরই মাঝে বিশ্বের নেতৃত্ব স্থানীর বিভিন্ন দেশের দায়িত্বশীলরা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আসছেন। 

এসকে/ 


জাতিসংঘ কক্সবাজার রোহিঙ্গা কান্নি উইগনারাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250