সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

র‌্যাংকিংয়ে বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মেয়েদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা ওপেনার ফারজানা আক্তার পিংকি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা বিশে উঠে এসেছেন। এছাড়া ২৩ বছর বয়সী স্পিনার নাহিদা আক্তারও ইতিহাস গড়ে উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের সেরা বিশে।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।

মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে তিনিই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ১-১ ড্র হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ২৭ ও ৪৭ রানের দুটি ইনিংস খেলেন। এতে ১১ ধাপ এগিয়ে ফারজানা উঠে এসেছেন র‍্যাংকিংয়ের ১৯ নম্বরে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন রুমানা।

এতদিন সেটাই ছিল বাংলাদেশের সেরা র‍্যাংকিং। ফারজানার রেটিং পয়েন্ট এখন ৫৬৫। এটাও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে নাহিদা আক্তারও গড়েছেন ইতিহাস।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া এই স্পিনার উঠে এসেছেন শীর্ষ বিশে। ৪ ধাপ এগিয়ে নাহিদার অবস্থান এখন ১৯ নম্বরে। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এটিও বাংলাদেশের সেরা। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে র‍্যাংকিংয়ের ২০তম অবস্থানে ছিলেন সালমা খাতুন। যা এতদিন পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাংকিং ছিল।

ওআ/

বাংলাদেশ ক্রিকেটার আইসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250