শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

লিফটে যদি একা আটকে পড়েন, কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ঢাকা শহরের দালানগুলো যেন দিন দিন আকাশছোঁয়ার চেষ্টা করছে। আমাদের প্রতিদিনই নানা কাজে এসব উঁচু ভবনের লিফট ব্যবহার করতে হচ্ছে। কখনো অফিস, কখনো হাসপাতাল বা শপিং মল। আবাসিক ভবনগুলোতেও লিফট এখন আর নতুন কিছু নয়।

অন্য সব যন্ত্রের মতো লিফটেও হুটহাট যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। লোডশেডিংয়ের এই ‘মৌসুমে’ আশঙ্কাটা আরও বেশি। লিফটের ভেতর যদি আটকা পড়েই যান, কী করবেন?

সবচেয়ে জরুরি হলো মাথা ঠান্ডা রাখা ও শান্ত থাকা। কারণ, আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে জানান স্মার্ট এলিভেটরস লিমিটেডের পরিচালক মো. জসিম উদ্দিন। যদি আপনি ক্লাস্ট্রোফোবিক হন, অর্থাৎ আপনার যদি আবদ্ধ জায়গার প্রতি একধরনের ভীতি থাকে, তাহলে চেষ্টা করুন লম্বা শ্বাস নিয়ে নিজের মনঃসংযোগ অন্য কিছুতে নিবদ্ধ করতে। মনকে শান্ত করার জন্য উল্টো দিক থেকে সংখ্যা গণনা শুরু করতে পারেন। এমনকি যদি লিফটের ভেতরের তাপমাত্রা বেশি হয়ে যায়, তবু আতঙ্কগ্রস্ত হবেন না। কারণ, লিফটের ভেতরে বাতাস চলাচলের জন্য যথেষ্ট জায়গা থাকে।

যদি হঠাৎ লিফট বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার আলো নিভে যায়, তখন আপনার মুঠোফোনের ফ্ল্যাশ লাইটটি অন করে দেবেন। দরজা খোলার জন্য কোনো বাটন আছে কি না, দেখুন। সাধারণত দুই দিকে তীর চিহ্ন দেওয়া একটি বাটন থাকে। বাটন চাপলে যদি দরজা খুলে যায়, তাহলে আগে দেখুন লিফটটি কোনো তলার সমতলে আছে কি না। যদি না হয়, তবে তাড়াহুড়া করে বের হতে যাবেন না। সাহায্যের জন্য অপেক্ষা করুন।

যদি লিফটের দরজা কোনোভাবেই খোলা সম্ভব না হয়, তবে দরজার পাশেই থাকা ‘অ্যালার্ম’ বাটনে চাপ দিন। বাইরে থেকে কারও সহযোগিতার জন্য অপেক্ষা করুন। বর্তমানে বেশির ভাগ লিফটেই দুই দিক থেকে কথা বলা যায়, এমন স্পিকার অথবা ইন্টারকম থাকে। ফলে আটকা পড়লে ভবনের দায়িত্বে থাকা কারও না কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন।

যদি দেখেন কোনো একটি নির্দিষ্ট তলায় আপনি আটকে গেছেন, তাহলে দরজায় ধাক্কা দিন। বাইরে থেকে লিফট খোলা বেশ সহজ। সে ক্ষেত্রে বাইরে কেউ থাকলে তিনি আপনাকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবেন। আজকাল সব লিফটেই এআরডি (অটোমেটিক রেসকিউ ডিভাইস) থাকে। যার কাজ হলো, লিফট কোনো কারণে বন্ধ হলেও কোনো নির্দিষ্ট একটি তলায় এসে থেমে, দরজা খুলে যাবে। তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

কিছু সাধারণ বিষয় মাথায় রাখুন—

> লিফটে ওঠার সময় খেয়াল করুন, লিফটটি মেঝের সঙ্গে সমতলে আছে কি না। একটু ওপরে বা নিচে থাকলে লিফটে উঠতে যাবেন না।

> যদি দেখেন লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তবে দৌড়ে উঠতে যাবেন না। দরজা বন্ধ হওয়ার সময় মাঝখানে হাত বা পা দিয়ে আটকানোর চেষ্টা করবেন না। 

> অনেক লিফটে সেন্সর থাকে। কিন্তু সব লিফটেই সেন্সর কাজ করবে, এমনটা আশা না করাই ভালো। ধীরস্থির হয়ে অপেক্ষা করুন। লিফট কিন্তু সেই ভবন থেকে পালিয়ে যাচ্ছে না।

আরো পড়ুন: লিফট ব্যবহারে এসব বিষয় লক্ষ রাখুন

> ছোট শিশুরা যেন একা একা লিফটে না ওঠে, সেদিকে লক্ষ রাখুন।

> যেসব ভবনের লিফট পুরোনো হয়ে গিয়েছে, সে ক্ষেত্রে লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। মাসে অন্তত একবার পরীক্ষা করে দেখা উচিত, কারিগরিভাবে লিফটে কোনো সমস্যা আছে কি না।

এম এইচ ডি/ আই. কে. জে/

লিফট লোডশেডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250