মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শাহী খিচুড়ির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

উৎসব-আয়োজনে শাহী স্বাদের নানা খাবার তৈরি করা হয়। শাহী রোস্ট, শাহী পোলাও কিংবা শাহী কোর্মা তো তৈরি করে খাওয়াই হয়, চাইলে তৈরি করতে পারেন শাহী খিচুড়িও। খিচুড়ি এমনিতেই একটি সুস্বাদু খাবার। এর সঙ্গে শাহী স্বাদ যোগ হলে তা সবার মন জয় করবে সহজেই। চলুন জেনে নেওয়া যাক শাহী খিচুড়ি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পোলাওয়ের চাল- আধা কেজি

মুগ ডাল- ১ পোয়া

আলু- ১ কাপ

পনির- ১ কাপ

মটরশুঁটি- ১ কাপ

ফুলকপি- ১ কাপ

গাজর (টুকরা করা)- ১ কাপ

ঘি- ১ কাপ

কাজু বাদাম- ১২-১৫টি

আরো পড়ুন : শীতের সকালে হাঁসের ঝাল মাংস

কিশমিশ- ১০০ গ্রাম

আদা কুচি- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ

জিরা বাটা- ১ টেবিল চামচ

চিনি- ১ টেবিল চামচ

টমেটো কুচি- ১ কাপ

তেজপাতা- ২টি

দারুচিনি/এলাচ- ২টি করে

লবণ- পরিমাণমতো

কাঁচা মরিচ- ১০-১২টি

ধনিয়া পাতা কুচি- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর একটি শুকনা কড়াইতে মুগ ডাল ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে ফেলুন। এবার সব সবজি চার কোনা করে কেটে লবণ দিয়ে ওই ঘিতে ভেজে ফেলুন। এরপর যে পাত্রে খিচুড়ি বসাবেন তাতে ঘি দিয়ে গরম মসলাগুলো দিয়ে ভাজুন। এরপর তাতে চাল ও ডাল দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া, জিরা বাটা বা গুঁড়া ও লবণ দিয়ে ভাজুন। 

ভাজা হয়ে গেলে ফুটানো গরম পানি দিয়ে সেদ্ধ হতে দিন। চাল, ডাল ফুটে উঠলে সবজিগুলো দিয়ে তার সঙ্গে চিনি, গরম মসলার গুঁড়া, কাঁচা মরিচ, কাজু বাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ দমে রেখে রান্না করুন। শেষে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন শাহী খিচুড়ি।

এস/



রেসিপি শাহী খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250