মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

শাহ আমানতে সোনার বারসহ গোয়েন্দা সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বারসহ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ওই সদস্যের পরিচয় জানা যায়নি।  

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। 

এক ক্ষুদেবার্তায় বিমানবন্দরের পদায়িত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাম জানান, “আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের এক যাত্রীর কাছে থাকা কিছু সোনার বার ওয়াশরুমে হাত বদল হবে মর্মে শুল্ক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে। পরে ওয়াশরুমে পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিন থেকে ৬টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।”  

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক জিপি ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিমানবন্দরে সোনার বার উদ্ধারের কথা শুনেছি। যতটুকু শুনেছি বিমানবন্দরের ওয়াশরুম থেকে একজন সোনার বার নিয়ে এসেছেন। যেহেতু সরকারি কর্মকর্তা, এ বিষয়ে তদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের আরেক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে ৬টি সোনার বার উদ্ধার হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ এবং উপ-পরিচালক আবদুল মতিনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

এসকে/ 


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার গোয়েন্দা সদস্য আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250