শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট

শিশুর ঈদের পোশাক কেনার সময় যে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিশুর রঙিন ঈদ আরও বেশি রঙিন করে তোলে তার নতুন পোশাক। নতুন পোশাকের গন্ধ ঈদের আমেজ আরও গাঢ় করে যেন।

নতুন পোশাক লুকিয়ে রেখে শিশু অপেক্ষার প্রহর গোনে, কবে আসবে ঈদ! শিশুর নির্মল মনে আনন্দ আরও বাড়িয়ে দিতে তাকে ঈদের পোশাক তো কিনে দেবেনই, তবে তার আগে খেয়াল রাখতে হবে কিছু বিষয়ে। জেনে নিন শিশুর ঈদের পোশাক কেনার আগে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন-

পোশাকের রং-

শিশুর পোশাক রঙিন হলেই যেন বেশি সুন্দর লাগে। সুন্দর পোশাক পরে প্রজাপতির মতো ঘুরে ঘুরে বেড়ায় তারা, দেখে বাকিদের চোখের আরাম। তাই ঈদের পোশাক কেনার ক্ষেত্রেও রঙের বিষয়টি মাথায় রাখুন। ধূসর কিংবা ম্যাড়ম্যাড়ে রঙের বদলে বেছে নিন প্রাণবন্ত কোনো রঙ। তবে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখবেন। গরমের সময়ে প্রশান্তি দেয় এমন রঙই বেছে নিন শিশুর জন্য।

পোশাকের কাপড়ের মান-

শিশুর পোশাকের কাপড় আরামদায়ক হওয়া জরুরি। কারণ একবার তার অস্বস্তি হলে সে আর সেই পোশাক পরবে না। তখন আপনার পয়সা খরচ করে পোশাক কেনাই বৃথা। তাই দেখতে যত সুন্দর কিংবা আকর্ষণীয় হোক না কেন, শিশুর জন্য আরামদায়ক না হলে সেই পোশাক কিনবেন না। এই গরমে শিশুর জন্য সুতি, লিলেন, মসলিন ইত্যাদি কাপড়েরর তৈরি পোশাক বেছে নিতে পারেন।

শিশুর পছন্দের গুরুত্ব দিন-

নিজেদের পছন্দের পাশাপাশি গুরুত্ব দিন শিশুর পছন্দের দিকেও। শিশু বলে তার কোনো মতামত থাকতে নেই, এমনটা ভাববেন না। তাই কেনাকাটার সময় সম্ভব হলে শিশুকে সঙ্গে নিয়ে যান। কোন পোশাকটি তার পছন্দ, তা জেনে নিন। সেটি শিশুর উপযোগী হলে কিনে দিন। নিজের পছন্দে পোশাক কিনতে পারলে শিশুর আত্মবিশ্বাস তৈরি হবে, সে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শিখবে।

সঠিক মাপের পোশাক কিনুন-

কেনাকাটার সময় শিশু যদি সঙ্গে না যায় বা দূরে থাকে এমন কোনো শিশুকে উপহার দিতে চান, সেক্ষেত্রে শিশুর মাপটা মনে রেখে কিনতে চেষ্টা করুন। কারণ অনেক সময় চোখের আন্দাজে কিনলে তা শিশুর জন্য সঠিক মাপের হয় না। এতে শিশুর ঈদের আনন্দ মাটি হয়ে যায়। শিশুরা খুব দ্রুত বাড়ে, তাই তাদের জন্য ঈদের পোশাক কেনার সময় সে বিষয়টিও মাথায় রাখুন।

এমএইচডি/

ঈদুল ফিতর শিশুদের পোশাক ঈদের আনন্দ আরামদায়ক কাপড় ঈদ উপহার রঙিন পোশাক লাইফস্টাইল সতর্কতা অবলম্বন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250