সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

শীতে খুশকি কমাতে উপকারী এই পাতা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে প্রায় কমবেশি প্রত্যেকেরই খুশকির সমস্যা বাড়ে। এই সমস্যা কমাতে অনেকেই ঘরোয়া উপায়ের সাহায্য নেন। এ সমস্যা দূর করতে ঘরোয়া যে প্রাকৃতিক উপাদানটি বেশি কাজ করে তা হলো নিম পাতা। এ উপাদানটি খুশকি নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

নিম পাতা যেভাবে ব্যবহার করবেন

শীতে বাতাসে আর্দ্রতার মাত্রা কমে যায়। ফলে স্ক্যাল্প হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক। তাই এই সময়ে স্ক্যাল্পে অতিরিক্ত সেবাম উৎপাদন হয়। এর থেকেই খুশকির সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে।

নিম পাতার গুণে তাই খুশকির সমস্যা নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না। একাধিক উপায়ে এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করতে পারেন আপনি। তাতেই উপকার মিলবে ষোলো-আনা।

আরো পড়ুন : শীতের পোশাক পরিষ্কারের সঠিক নিয়ম জানুন

নিম পাতায় উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান স্ক্যাল্পের নানা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখে। এর অ্য়ান্টি-মাইক্রোবিয়াল গুণ স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

স্ক্যাল্প পরিষ্কার করার পরে আপনি নিম পাতার এই হেয়ার রিনস ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পরে এই নিম পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ধুয়ে নিন। তাতেই উপকার মিলবে। সপ্তাহে ৩ দিন ব্যবহার করেই দেখুন।

নিমের হেয়ার রিনস ব্যবহারের পাশাপাশি আপনি হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। তাতেও সমান উপকার মিলবে। সেক্ষেত্রে নিম পাতা বাটার সঙ্গে গোলাপজল ও অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ার প্যাকটি তৈরি করতে হবে।

এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করলেই উপকার পাবেন আপনি।

এস/ এসি


পাতা উপকারী শীত খুশকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250