রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা

শীতে শিশুকে যে খাবার খাওয়ানো ঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে বড়দের যেমন বাড়তি যত্ন প্রয়োজন ঠিক তেমনি ভাবে শিশুর প্রতি নিতে হয়ে আরো বেশি বাড়তি যত্ন। ঠান্ডা আবহাওয়া শিশুর কোমল শরীরে প্রভাব ফেলে। এ সময় শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, গলাব্যথা, কানে সংক্রমণসহ ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগে।

এজন্য শীতে শিশুকে যেমন গরম রাখতে হবে, ঠিক তেমনই তাদের সুরক্ষায় খাবারের প্রতিও নজর দিতে হবে। কিছু খাবার আছে যেগুলো শীতে খাওয়ালে শিশুর স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে। শিশুদের অসুস্থতা কমাতে জেনে নিন কোন খাবারগুলো শীতকালে শিশুদের দেবেন না-

মিষ্টিজাতীয় খাবার

শিশুরা মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করে। এ খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চকোলেট, ক্যান্ডি থেকে শিশুদের দূরে রাখুন।

আরো পড়ুন : নতুন মায়ের খাদ্য তালিকায় যেসব খাবার রাখবেন না

প্রাণীজ প্রোটিন

মাংসের মধ্যে থাকা প্রাণীজ প্রোটিন মিউকাস ঘন করে। যা থেকে শিশুদের গলায় সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস থেকে যতটা সম্ভব দূরে রাখুন শিশুকে। এ সময় শিশুদের প্রাণীজ প্রোটিন খাওয়াতে চাইলে মাছের ওপর ভরসা রাখুন।

তৈলাক্ত খাবার

তৈলাক্ত খাবার এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন খাবারের মধ্যে থাকে ফ্যাট, কোলেস্টেরল, ক্যালোরি। যেগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শিশুদের শীতকালে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রায়েড চিজ, পটেটো চিপসের মতো খাবার থেকে দূরে রাখুন।

একই সঙ্গে মৌসুমি সবজি বা ফল নয় এমন খাবার শিশুকে দেবেন না। কারণ মৌসুম ছাড়াও যেসব ফল বা সবজি বাজারে পাওয়া যায় সেগুলোতে রাসায়নিকের ব্যবহার থাকতে পারে। এজন্য শিশুকে সবসময় টাটকা ও মৌসুমি ফল বা সবজি খাওয়াতে হবে।

সূত্র: বোল্ডস্কাই

এস/ আই.কে.জে


খাবার যত্ন শীত শীশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250