সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

সত্যি কি বিয়ে করেছেন রাজীব-মেহজাবীন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম ও বিয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চালু আছে অনেক আগে থেকেই। এবার সেই গুঞ্জনকেই সত্যি বলে উসকে দিল তাদের বেশ কিছু ছবি।

সোশ্যাল মিডিয়ায় এ দুই তারকার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। ওই ছবিগুলো ছিল গত ১১ মে নির্মাতা রাজীবের জন্মদিনের ছবি।

ওই জন্মদিনে অনেক তারকারই উপস্থিতি লক্ষ্য করা যায়। মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিণ, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, এলিটা করিম, সাবিলা নূরসহ অনেকেই ছিলেন জন্মদিনের ওই পার্টিতে।

তবে সবাইকে একপাশে রেখে মেহজাবীনের সঙ্গে কেক কাটেন রাজীব। যেন এ অনুষ্ঠানের হোস্ট তারা দুজন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আরও যে ছবিটি নেটিজেনদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে সেটি হলো ওই অনুষ্ঠানে তিশা ও ফারুকী দম্পতি আদনানের সঙ্গে মেহজাবীনের একটি স্থিরচিত্র ফ্রেমবন্দি করে উপহার দিয়েছেন।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন ‘নগর বাউল’ জেমস

এই মুহূর্তে এ দুই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রেম ও বিয়ের সম্পর্ককে উসকে দেয়া সে ছবি দেখে নেটিজেনদের মনে এখন একটিই প্রশ্ন, তবে কি সত্যি বিয়ে করেছেন রাজীব ও মেহজাবীন?

  
এম/

 

বিয়ে রাজীব মেহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250