বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

সবচেয়ে জোরে নাকে শিস বাজিয়ে বিশ্বরেকর্ড নারীর

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ। যারা তাদের বিভিন্ন প্রতিভা দিয়ে নিজেদের নাম তুলছেন রেকর্ড বুকে। সম্প্রতি নাক দিয়ে গানের সুর বাজিয়ে রেকর্ডে নাম যুক্ত করেছেন কানাডার অন্টারিওর বাসিন্দা লুলু লোটাস।

লুলু লোটাস তার নাক দিয়ে ৪৪.১ ডেসিবেল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারেন। তিনিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জোরে নাকের শিস তৈরি করা ব্যক্তি।

লুলু সাত বছর বয়সে প্রথম তিনি তার এই দক্ষতা আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন যে, তিনি তার নাক দিয়ে বিভিন্ন সুর তৈরি করতে পারছেন। যা তিনি তার স্কুলের শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে মজা করার জন্য ব্যবহার করতেন। ক্লাসে যখন সবাই বাঁশির সুর শুনে তার উৎস খুঁজতে শুরু করতো তখন তার খুবই মজা লাগত।

লুলু তার নাক থেকে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করতে তার গলার পেশী ব্যবহার করে নাক দিয়ে শব্দ করতে পারেন। মুখ খোলা থাকলে মুখ থেকে শব্দ বের হয়। আর যদি মুখ বন্ধ করেন তাহলে নাক দিয়ে শব্দ বের হয়।

আরও পড়ুন: ২৯ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

স্টিভ আওকির ডকুমেন্টারি দেখার পর লুলুর রেকর্ড করার ইচ্ছা জাগে। স্টিভ আওকি গত বছর গিনেস বুকে নাম লেখান সবচেয়ে বেশি ভ্রমণকারী সংগীতশিল্পী হিসেবে। এরপর লুলু খুঁজতে থাকেন এমন কেউ রেকর্ড করেছে কি না এখন পর্যন্ত, যিনি নাক দিয়ে শিস বাজাতে পারেন। অবশেষে তিনি এই রেকর্ডটি করতে সক্ষম হন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড

এসকে/ 

বিশ্বরেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250