বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

সব সুখের মূলে শারীরিক ও মানসিক সুস্থতা : বিএসএমএমইউ উপাচার্য

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সব সুখের মূলে রয়েছে শারীরিক ও মানসিক সুস্থতা। এ সুস্থতার জন্য কায়িম শ্রম দরকার। কায়িক শ্রম হিসেবে খেলাধুলার বিকল্প নেই। নিজেরা সুস্থ থেকে চিকিৎসকরা রোগীদের সেবা দেন। তাদেরও খেলাধুলার প্রয়োজন।

শনিবার (৩০শে ডিসেম্বর) শহীদ ডা. মিল্টন হলে মহান বিজয় দিবস উপলক্ষে ইন্টার হেপাটোলজি ইনডোর গেমস-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর মানুষের শারীরিক সুস্থতার জন্য নানা উদ্যোগ নিয়েছি। খেলোয়াড়দের জন্য স্পোর্টস ক্লিনিক চালু করেছি। প্রতি শনিবার এখানে খেলোয়াড়দের চিকিৎসা সেবা দেওয়া হয়। ভবিষ্যতে খেলোয়াড়দের ডোপ টেস্টও এ এখানে চালু করা হবে।

আরো পড়ুন : দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের রেকর্ড করলেন ডা. কামরুল ইসলাম

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অ্যাসোসিয়েশন ফর দ্যা স্ট্যাডি অফ দা লিভার ডিজিসেস বাংলাদেশ-এর সভাপতি ডা. সেলিমুর রহমান, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সভাপতি মো. আসাদুজ্জামান ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. এ কে এম সালেক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

এস / আই.কে.জে/

শারীরিক ও মানসিক সুস্থতা সুখের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250