শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

সমুদ্রপ্রেমীদের জন্য ডুবোজাহাজ চালু করবে ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের স্মৃতি এখনো পুরনো হয়নি। তবু অজানাকে জানার কৌতূহল মানুষের রক্তে মিশে আছে। পানির নিচে যে আরো একটি পৃথিবী আছে, তা স্বচক্ষে দেখার লোভ সামলাতে পারেন না অনেক ভ্রমণপিপাসু। 

এবার সেই পর্যটকদের গভীর সমুদ্রে ঘুরতে যাওয়ার সুযোগ দিচ্ছে একটি ডুবোজাহাজ। ‘সাবমেরিন ট্যুরিজম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট রাজ্য সরকার। যা ভারতের ইতিহাসে প্রথম। 

গুজরাটের পর্যটন বিভাগ জানিয়েছে, এই প্রকল্পের জন্য মাজগাঁও ডক লিমিটেড-এর সঙ্গে হাত মিলিয়েছে রাজ্যের সরকার। ২০২৪ সালে দীপাবলির আগেই এই প্রকল্পটি শুরু হওয়ার কথা রয়েছে। ৩৫ টন ওজনের ওই ডুবোজাহাজটি একসঙ্গে ২৪ জন পর্যটক নিয়ে সমুদ্রের ১০০ মিটার নিচে থেকে ঘুরে আসবে। পর্যটকদের জন্য অক্সিজেন মাস্ক থেকে শুরু করে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ যাবতীয় সুযোগসুবিধা থাকবে এই সাবমেরিনে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গুজরাটের পর্যটনশিল্পের প্রসারের জন্য এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পানিতে ভাসমান ডুবোজাহাজের ভেতরে প্রবেশ করার সুযোগ হয়েছে অনেকের। কেননা এক সময় ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ ‘আইএনএস কুরসুরা’ এখন অবসরপ্রাপ্ত। পর্যটকদের জন্য সেই ডুবোজাহাজটিকে সাবমেরিন মিউজিয়াম হিসাবে রেখে দেওয়া হয়। ভাইজ্যাক ঘুরতে গেলেই দেখা যায় সেই জাহাজটি। কিন্তু এর আগে ডুবোজাহাজে করে পানির নিচে ঘুরে বেড়ানোর সুযোগ পাননি সাধারণ মানুষ।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/ 


ভারত পর্যটন ডুবোজাহাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250