বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সাকিবের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক মিরাজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ম্যাচটিতে টিম টাইগার্সের নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।  

গণমাধ্যমের বরাতে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে পা। যে কারণে আজকের ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনা নেই। 

বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিও বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে এসব পার করে এখন বাংলাদেশের নজর মাঠের ক্রিকেটে।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর দোয়া নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে : সাকিব

বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।     

এসকে/


ক্রিকেট বাংলাদেশ শ্রীলঙ্কা সাকিব আল হাসান তামিম ইকবাল মেহেদি হাসান মিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250