বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

ইমার্জিং এশিয়া কাপ

সাকিব-তামিমে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় তিনশো পার করেও হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। তানজিম হাসান সাকিবের আগুণ ঝরা বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (১৫ জুলাই) টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ওমান। দলীয় ৯ রানে জোড়া উইকেট হারায় তারা।

এরপর কেশপ প্রজাপ্রতি ও আয়ান খান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে দলীয় ৫৪ রানে আরও দুই ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। 

সাকিবের বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয় ওমান। প্রজাপ্রতি ৫০ বলে ২২, আয়ান ৪৭ বলে ২৬ ও শুবো পল ৬৪ বলে ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব নেন ৪টি উইকেট।

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও নাইম শেখ। আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন তামিম। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে জয়ের সুবাস পায় বাংলাদেশ।

আরো পড়ুন: লিওনেল মেসিকে বরণ করে নিতে যে আয়োজন করছে মায়ামির সমর্থক গোষ্ঠী

দলীয় ১০৯ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ৪৯ বলে ৬৮ রান করে তামিম ও রানের খাতা না খুলেই আউট হন সাইফ হাসান। এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাইম।

নাইম ৪২ বলে ৪৭ ও জাকির ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ওমানের পক্ষে আকিব নেন ২টি উইকেট।  

এম/


সাকিব তামিম বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250