বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র *** বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন

সাবেক এমপি আমজাদ হোসেন গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাংনীর সাবেক সংসদ সদস্য (এমপি) আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে গাংনী থানা-পুলিশের একটি দল উপজেলার পোড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে। আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ করে আসছেন। এ ব্যাপারে রোববার গাংনী থানায় মামলা করা হয়। ওই মামলার এজাহারে আমজাদ হোসেনের নাম রয়েছে। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসকে/ 

বিএনপি গ্রেফতার সাবেক এমপি আমজাদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250