সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক পর্যটন প্রসারে নীতিমালা সরকারের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

বঙ্গোপসাগরকে ঘিরে সামুদ্রিক পর্যটন প্রসারে একটি নীতিমালা করেছে সরকার। এজন্য ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা ২০২৩’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১১ই ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, প্রথমবারের মতো এই নীতিমালা অনুমোদন দেওয়া হলো। আমাদের বঙ্গোপসাগরকে ভিত্তি করে যাতে আমরা একটি ট্যুরিজম ইকোনমি তৈরি করতে পারি সেজন্য সরকারের তরফ থেকে কীভাবে সহযোগিতা করা হবে, কোন কোন এরিয়ায় কাজ করা হবে তার একটি কার্যক্রম নীতিমালায় বলা আছে।

আরো পড়ুন: পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা, বেসরকারি খাতের যারা বিনিয়োগ করবে তাদের সহযোগিতা করা, আন্তর্জাতিক ট্যুর অপারেটরদের কীভাবে সমন্বয় করতে হবে তা বলা আছে। সমুদ্রপথে যদি কেউ হাজীদের নিতে চায় সেটির ক্ষেত্রে সরকার কীভাবে সহযোগিতা করতে চায় তা বলা আছে।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা বৈঠক সামুদ্রিক পর্যটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250