সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

সারাদিন মেকআপ টিকিয়ে রাখার টিপস!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যারা মেকআপ করতে পটু তারা তো হামেশাই নানা রকম এক্সপেরিমেন্ট করেন, এটা সেটা দিয়ে লুক বদলান। অনেকে আবার অতটা ভালো পারেন না। এমনকি স্কিন টোনের সঙ্গে কোন ফাউন্ডেশন যাবে, স্মোকি আইজ কীভাবে বানানো যায় সেসব তো দূরের কথা, সামান্য কাজল কীভাবে পরতে হয় সেটাও জানেন না।

তাই যে কোনও অনুষ্ঠানে তৈরি হয়ে যাওয়ার জন্য মেকআপ শেখাটা খুব জরুরি। কিন্তু মেকাপ জানলেই হবে না মেকাপকে সারা দিন কিভাবে টিকিয়ে রাখবেন সেটাও জানতে হবে। 

চলুন জেনে নিই কিভাবে মেকাপ করলে সারা দিন থাকবে-

প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এবার মুখে টোনার এবং তারপর সিরাম লাগান। সিরাম না লাগলেও ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন। স্কিন তৈরি না করে যদি মেকআপ করেন মেকআপ তো বসবেই না ভালো, উপরন্তু ত্বকের ক্ষতি হতে পারে। তাই ত্বককে আগে তৈরি করে নেওয়া প্রয়োজন।

এবার পোর মিনিমাইজার লাগাতে পারেন, না হলে কেবল প্রাইমার লাগিয়ে নিন। তারপর মুখে যেখানে কালো দাগছোপ আছে সেই জায়গায় ডার্ক রঙের কনসিলার দিন। এবার সেটাকে ভালো করে মিশিয়ে ফাউন্ডেশন লাগান।

আরো পড়ুন : চোখ বড় দেখাতে যেভাবে সাজবেন!

ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে এবার চোখের নিচে, ভ্রুর মাঝে, নাকের ওপর লাইট রঙের কনসিলার দিন। এবার এটাকেও ভালো করে মিশিয়ে ফেসপাউডার লাগিয়ে সেটাকে লক করে দিন। তারপর ব্রোঞ্জার দিয়ে গাল, নাকের দুই সাইড, কপালের ওপর, থুতনি এগুলো কেটে নিন। গালে দিয়ে দিন ব্লাশ। এবার সবটা ভালো করে মিশিয়ে মেকআপ ফিক্সার স্প্রে করুন।

সব শেষে ভ্রু আঁকুন আইব্রো পেন্সিল দিয়ে। তারপর চোখের ওপর পছন্দের আইশ্যাডো লাগিয়ে কাজল এবং লাইনার পরে নিন। ঠোঁটে লাগিয়ে নিন পছন্দের লিপস্টিক। ব্যাস তাহলেই রেডি। এইভাবে সাজলে যেমন দ্রুত সাজ হয়ে যাবে তেমনই অনেকক্ষণ থাকবেও এই মেকআপ।

এস/ আই. কে. জে/

টিপস মেকআপ টিকিয়ে রাখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250