বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ঘূর্ণিঝড় ‘মোখা’

সারাদেশে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সারাদেশে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

শনিবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআিইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।

তিনি বলেন, সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে বরিশাল নদীবন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পিডবোটগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে। এ লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে কেন্দ্রীয়ভাবেও।

এ সময়ে বন্দরসমূহে সকল ধরনের বৈদেশিক জাহাজও ভিড়বে না বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (বৈদেশিক পরিবহন) শর্মিলা খানম।

এদিকে অতিপ্রবল রূপ ধারণ করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। ঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। শনিবার (১৩ মে) সকালে ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন: কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোনে পরিণত হবে না। এটি অতিপ্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানবে। রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে বিকেল ৬টার মধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও মায়ানমারে আঘাত হানবে। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনে ৬ থেকে ৯ ফুট এবং ভোলা, বরগুনায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

মোখা মোকাবিলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কক্সবাজারের ১৬০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখানে ১৪ টন শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে সব বাহিনীর সাথে সেনাবাহিনী কাজ করবে।

এম/

 

লঞ্চ চলাচল বন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250