রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

সিরিজের শেষ ম্যাচের লড়াই আজ, নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হয়তো ভক্ত-দর্শকদের আগ্রহ অনেকটাই কম এই সিরিজ নিয়ে। তবুও এটা একটা আন্তর্জাতিক সিরিজ এবং বাংলাদেশ মোকাবেলা করছে বিশ্বের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের। তিন ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।

ঘরের মাঠে ২০১০ সালের পর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সব সময়ই থাকে এগিয়ে। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে হওয়ার কারণে এই সিরিজে বাংলাদেশ দলে নেই অনেক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ড দলেও তাই। তবুও, দলটিতে যে সব ক্রিকেটার রয়েছেন, তাদের শক্তি-সামর্থ্যও কম নয়।

যার ফলে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের করা ২৫৪ রানের জবাবে টাইগাররা অলআউট হয়েছে ১৬৮ রানে। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। যে কারণে, শেষ ম্যাচটি বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই।

প্রথম দুই ম্যাচের তুলনায় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে বেশ পরিবর্তন এসেছে। অধিনায়ক লিটন দাস বিশ্রামে। তামিম ইকবালও থাকছেন না। এশিয়া কাপে ইনজুরিতে পড়ার পর এই ম্যাচে অধিনায়ক হয়েই দলে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।

মেহেদী হাসান মিরাজের থাকার কথা ছিল। কিন্তু তিনিও সম্ভবত এই ম্যাচে থাকছেন না। কিছুটা অসুস্থবোধ করায় তাকে বিশ্রামেই রাখা হচ্ছে। লিটন-তামিম না থাকার ফলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ওপেন করার প্রবল সম্ভাবনা রয়েছে তানজিদ হাসান তামিম এবং জাকির হাসানের।

বোলিংয়েও ‘চোট’ আছে বাংলাদেশ দলে। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম পাওয়া তাসকিন আহমেদের খেলার কথা ছিল শেষ ম্যাচে। কিন্তু অসুস্থতার কারণে তাকেও রাখা হচ্ছে না। পরিবর্তে ফের দলে নেয়া হয়েছে খালেদ আহমেদকে। মিরাজ খেলতে পারবে না বলে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকে। তবে তাকে কি খেলানো হবে?

সব মিলিয়ে নিছক একটি ম্যাচ হিসেবে চিন্তা না করে যদি এই ম্যাচকে সিরিজ বাঁচানোর লড়াই হিসেবে বিবেচনা করা হয়, তাহলে নিশ্চিত ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিনই হতে যাচ্ছে। একেবারে তরুণ একটি দলের কাঁধে আজ উঠতে যাচ্ছে সিরিজ বাঁচানোর লড়াই।

একে/আই.কে.জে


ক্রিকেট বাংলাদেশ নিউজিল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250