বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ-স্টার্ক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। চোটের কারণে আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে দুদল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে।

এর আগে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে মিচেল মার্শকে ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেই দল থেকে ইতোমধ্যে তিনি প্রধান দুই তারকাকে হারিয়েছেন। স্মিথের পরিবর্তে ওয়ানডে দলে ফিরতে পারেন মার্নাস লাবুশেন। অথচ ভারত বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হয়নি তার। অন্যদিকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে যুক্ত হচ্ছেন তরুণ ব্যাটার অ্যাশটন টার্নার।

বাঁ হাতের কবজিতে চোট পেয়েছেন স্মিথ, বিষয়টি শুক্রবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে অ্যাশেজের চতুর্থ টেস্টের আগে স্মিথকে নেটে অনুশীলনের সময় ফিজিওর দ্বারস্থ হতে দেখা গিয়েছিল। নতুন এই চোট থেকে সেরে উঠতে আরও চার সপ্তাহের মতো লাগবে তার। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ভাবা হচ্ছিল স্মিথকে। তবে প্রোটিয়া সিরিজে সেটি আর হয়ে উঠছে না।

অন্যদিকে কুঁচকিতে চোট লেগেছে পেসার স্টার্কের। ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর অ্যাশেজের ৫টি ম্যাচের মধ্যে তিনি ৪টিতেই খেলেছিলেন। সে সফরের শেষ দিকে কাঁধে চোট পেয়েছিলেন, যদিও এবার বাইরে থাকতে হচ্ছে ওই কুঁচকির চোটের কারণে। তার চোট সুযোগ করে দিচ্ছে তরুণ পেসার স্পেন্সার জনসনকে। আগে থেকেই টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। তবে স্টার্কের চোট তাকে ওয়ানডে দলেও খেলার সুযোগ করে দিয়েছে।

আর.এইচ 

আফ্রিকা আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250