বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক নেতারা। সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে ঘোষণার ৬ ঘণ্টার মাথায় মঙ্গলবার (১১ জুলাই) রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা।

সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলাচল নির্বিঘ্ন করতে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার জৈন্তাপুরের দরবস্তে ইজিবাইকের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার জের ধরে বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগণা সালিশ কমিটির সভায় অদক্ষ ও লাইসেন্সবিহীন বাসচালকদের ছাটাইয়ের দাবিতে এই সড়কে বাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সে অনুযায়ী রোববার জৈন্তাপুরবাসী সিলেট-তামাবিল সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

আরো পড়ুন: রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ

এর প্রতিবাদে সিলেট জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সোমবার থেকে এই সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার থেকে সিলেট জেলাজুড়ে একই কর্মসূচি ঘোষণা করেন তারা।

এম/


সিলেট পরিবহন ধর্মঘট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250