শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

সিসি ক্যামেরায় চট্টগ্রামের ভোট পর্যবেক্ষণ করছে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের পরিস্থিতি সরাসরি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নির্বাচন কমিশনাররা ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছেন। সঙ্গে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম-১০ আসনের মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৫টি সাধারণ এবং বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: চট্টগ্রাম-১০ আসনে ভোট চলছে

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানান, ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এম/


সিসি ক্যামেরা চট্টগ্রাম ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250