সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সুদান সংকট বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক- ছবি: সংগৃহীত

সুদানের চলমান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক। তিনি বলেন, এ লড়াই চলতে থাকলে তা বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে হামদোক সুদানের সামরিক বাহিনী ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর নেতাদের শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি বলেন, সুদান বড় দেশ, খুবই বৈচিত্র্যপূর্ণ। আমি মনে করি, এই সংকট দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এটি সামরিক বাহিনীর সঙ্গে ছোট বিদ্রোহী গোষ্ঠীর লড়াই নয়। এটি প্রায় দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ, যারা প্রশিক্ষিত এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত।

২০১৯ ও ২০২২ সালে দুই মেয়াদে সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন হামদোক। তিনি বলেন, সুদানের নিরাপত্তাহীনতা সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের চেয়ে খারাপ হতে পারে। সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে এবং বিস্তৃত অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।

আরো পড়ুন: যে কারণে পদত্যাগ করলেন বিবিসির চেয়ারম্যান

এদিকে, সুদানে প্রায় দুই সপ্তাহের সংঘাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সুদানি সেনাবাহিনী বলছে, ভারী কামান ব্যবহার করে রাজধানী খার্তুমের চারদিক থেকে তারা আক্রমণ চালাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের জোর কূটনৈতিক প্রচেষ্টায় গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় সংঘাতে লিপ্ত দুই পক্ষের মধ্যে অস্বস্তিকর যুদ্ধবিরতির সময় ৭২ ঘণ্টা বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর আর সময় বাড়েনি। এরই মধ্যে খার্তুমের বিভিন্ন অংশে বিমান, ট্যাঙ্ক ও কামান হামলা অব্যাহত আছে বলে খবর পাওয়া গেছে।

এম/ আই. কে. জে/


 

সুদান সংকট বিশ্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250