মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সুন্দরবনে যুক্ত হলো আবাসন সুবিধার ২ লঞ্চ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিদেশি পর্যটক ও রাষ্ট্রীয় অতিথিদের ভ্রমণে সুন্দরবনে এবার যুক্ত হয়েছে আবাসন সুযোগ-সুবিধার দুটি লঞ্চ। সুন্দরবন পূর্ব বিভাগে ‘এমভি বন বিহারিণী’ ও ‘এমভি বন মালা’ নামে লঞ্চ দুটি হস্তান্তরের পর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলার ফুয়েল জেটিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার এর উদ্বোধন করেন। 

এ ছাড়া এ দিন সুন্দরবন কেন্দ্রিক অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে ‘স্মার্ট পেট্রোলিং’ টিমের জন্য দুটি ফাইবার বডি ট্রলার ও দুটি ওপেনটাইপ স্পিডবোট হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায়ে শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় তৈরি করা হয় এসব জলযান।

সুন্দরবন বিভাগে এসব জলযানের হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, সুন্দরবন রক্ষা ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা দিতে তার সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী সুন্দরবনকে অনেক ভালবাসেন। 

তিনি বলেন, আমি শপথ নেওয়ার পর তিনি আমাকে বনের রানি বলেন ডাকেন। তাই সুন্দরবন শব্দটা আমার কানে আসলেই ছুটে আসি সেখানে। এলাকার উন্নয়নের চেয়ে বন কেন্দ্রীক নানা অপরাধ ঠেকাতে বিভিন্ন প্রতিরোধমূলক কাজ করেছি।

আরো পড়ুন: বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, কিন্তু প্রস্তুতি নিয়েছেন কি?

২০১১ সাল থেকে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বনের অবকাঠামোগত উন্নয়ন, বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বনরক্ষীদের জন্য আধুনিক জলযান তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

পরে উপমন্ত্রী সুন্দরবন বিভাগে যুক্ত হওয়া লঞ্চ ‘বন বিহারিণী’ তে করে বনের করমজল ও ঢাংমারীতে ভ্রমণে যান। এ সময় তার সঙ্গে ছিলেন- মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সি এফ) মিহির কুমার দো, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায়ে শীর্ষক কারিগরি প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম ও করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির।

এসকে/

সুন্দরবন লঞ্চ আবাসন সুযোগ মোংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250