বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

সুপ্রিম কোর্টে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সকল প্রকার ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে।

রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দেওয়া বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে আইনজীবী সমিতি ভবনসহ কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। প্রশাসনের অনুমতি ছাড়া কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও বানার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এরই মধো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানার লাগানো থাকলে তা তিন দিনের মধ্যে অপসারণে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

ওআ/

সুপ্রিম কোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250