রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সাক্ষাৎকারে ইইউ রাষ্ট্রদূত

সুষ্ঠু নির্বাচন হলে ইউরোপের বাজারে ‘জিএসপি প্লাস’ সুবিধার দুয়ার খুলবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার দুয়ার খুলতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যদি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, তবে তা দারুণ ইতিবাচক সিগন্যাল দেবে যে বাংলাদেশ জিএসপি প্লাসের জন্য প্রস্তুত। কারণ নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সবার ন্যূনতম নাগরিক ও রাজনৈতিক অধিকার থাকতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির পথে হাঁটছে না বলেও জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের নীতি গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের নীতি ভিন্ন। আমরা নির্বাচনপূর্ব মিশনে গুরুত্ব দিচ্ছি। আমার বিশ্বাস, রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা জানে। নির্বাচন নিয়ে যদি কোনো অবিশ্বাস থাকে তাহলে তারা সংলাপে বসতে পারেন।

আরো পড়ুন: বাইরের কে ভিসানীতি দিল এ নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

ইইউর নির্বাচনপূর্ব পর্যবেক্ষক দল ১৩ দিনের মিশনে বাংলাদেশে আসছে এবং তারা সবার সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন হোয়াইটলি।

তিনি বলেন, নির্বাচনপূর্ব পর্যবেক্ষক দল ৮ জুলাই বাংলাদেশে আসবে, থাকবে ২১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে তারা রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সবার সঙ্গে কথা বলবেন। এখানের নির্বাচনী পরিবেশ ও গতিবিধি পর্যবেক্ষণ করবেন।

এম/

 

ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250