বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সুস্বাদু পালং-পোলাও রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতকালে স্বাস্থ্যকর সব শাকসবজির মধ্যে পালং শাক অন্যতম। যদিও প্রযুক্তির যুগে এখন প্রায় সারা বছরই পালং শাক বাজারে পাওয়া যায়। প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন এ এবং সি সমৃদ্ধ এই শাক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাই ঘরের কিছু উপকরন দিয়ে বানিয়ে ফেলুন পালং পোলাওয়ের রেসিপি। খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর! আর বানানো সহজ। চলুন জেনে নিই রেসিপি-

পালং পোলাওয়ের উপকরণ:

৫০০ গ্রাম পোলাও চালের ভাত, এক আঁটি পালং শাক, ২৫০ গ্রাম চিংড়ি মাছ, কয়েক কোয়া রসুন, কয়েকটি গোটা কাঁচা মরিচ, চিনাবাদাম বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এক চামচ ঘি, রান্নার জন্য তেল।

পালং পোলাও তৈরির পদ্ধতি:

পালং শাক কুচিয়ে নিয়ে ধুয়ে নিন ভালো ভাবে। মিক্সিতে পালং শাক, রসুন আর কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। প্রয়োজন হলে অল্প পানি দিয়ে বাটতে পারেন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন।

আরো পড়ুন : কিভাবে বানাবেন মজাদার লাউ হালুয়া

কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো ভেজে নিন। পেঁয়াজ কুচিও দিয়ে দেবেন। চিংড়ি আর পেঁয়াজ ভাজা ভাজা হলে পালং শাক বাটা দিয়ে দিন। এর সঙ্গে বাদাম বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। তারপর মিনিট পাঁচেকের জন্য ঢাকনা চাপা দিন।

এর পর কড়াইয়ের ঢাকনা খুলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিন। মিনিট তিনেক পর ঢাকা খুলে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপর ভাত দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে।

১০ মিনিট মতো রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। নামানোর আগে এক চামচ ঘি মিশিয়ে দেবেন এতে। ব্যস, তাহলেই রেডি হয়ে যাবে পালং পোলাও! গরম গরম পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 


 

রেসিপি পালং পোলাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250