রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সেনাবাহিনীর ৭ সদস্যকে প্রশংসাপত্র দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম এবং দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ ৭ জন সেনাসদস্যকে প্রশংসাপত্র (অপারেশনাল ও নন-অপারেশনাল) প্রদান ও ইনসিগনিয়া ব্যাচ পরিয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

রবিবার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৭ জন সেনাসদস্যকে প্রশংসাপত্র প্রদান করেছেন সেনাপ্রধান। এ সময় তাদের ইনসিগনিয়া পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান। এছাড়াও, ২০২২-২০২৩ অর্থ বছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার প্রাপ্ত ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। এছাড়াও, বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

এম.এস.এইচ/

বাংলাদেশ সেনাবাহিনী আইএসপিআর সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250