রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

'ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন'

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। 

এক ফেসবুক পোস্টে মুনতাসির মাহমুদ বলেছেন, ছাত্র উপদেষ্টারা যাতে কোনভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। দুদক এবং ড. ইউনুস (প্রধান উপদেষ্টা) স্যারকে বলছি, অনতিবিলম্বে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করুন।  

এর আগে শুক্রবার (১৪ই নভেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে মুনতাসির মাহমুদ বলেন, বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছেন ছাত্র উপদেষ্টারা।

অভিযোগ তুলে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক বলেন, ৫ই আগস্টের পর কোনো সমন্বয়ক বা অন্য কেউ যখন কোনো সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে যেত, তখন তাদের বলা হতো ওই যে ছাত্র উপদেষ্টা আছেন, তাকে বলো। তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব। ছাত্র উপদেষ্টাদের হাতে অ্যাবসুলেট পাওয়ার ছিল।

ডিসি, ওসি, এসেনশিয়াল ড্রাগসের এমডি বসাও, পেট্রোবাংলার এমডি বসাও, একশো কোটি টাকা দুইশ কোটি টাকা নাও, অ্যাবসুলেট পাওয়ার ছিল তাদের। তারা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন।

এনসিপি থেকে তাকে অব্যাহতি দেওয়ার পরদিনই মুনতাসির মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের দুর্নীতির অভিযোগ তোলেন। আর এরপর এখন আখতার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন।

মুনতাসির মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250