বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

সেসিপের প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে ১৬৯ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এনটিআরসিএ'র বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। শূন্যপদের সংখ্যা ১০ ট্রেডে মোট ২৪৭টি (এমপিও)। তার মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬৯ জন। এদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং নারী ৩৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু পদে শূন্যপদের সংখ্যা কম কিন্তু প্রার্থী বেশি। যেমন- বিল্ডিং মেইনটেনেন্সের ট্রেডে শূন্য পদ ১১, আবেদন ৪৯, ড্রেস মেকিং ট্রেডে শূন্য পদ ১৯টি, আবেদন ৫২ ইত্যাদি। আবার কিছু পদের ক্ষেত্রে পদের চেয়ে আবেদনকারী কম। যেমন- ফুড প্রসেসিং ট্রেডে পদ ১৯টি আবেদনকারী ১১জন, আইসিটিতে পদ ৯৭ আবেদনকারী ৭৮ ইত্যাদি। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের ৮টি শূন্যপদে কোনো আবেদন পাওয়া যায়নি।

আর.এইচ/ আই.কে.জে/

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250