শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

সোনায় মেশানো ৭ লাখ টাকার আইসক্রিম, নাম উঠলো গিনেস বুকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী আইসক্রিম একটি জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রীষ্মের সময়ে অনেকের আইসক্রিম ছাড়া চলেই না। সম্প্রতি জাপানি একটি সংস্থা এমন আইসক্রিম বিক্রি করছে, যার দাম শুনলে চমকে যাবেন।

সবচেয়ে বেশি দামের আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে সোনায় মোড়ানো জাপানি এক ধরনের আইসক্রিম। এটির নাম ‘বিয়াকুয়া’।

জাপানি একটি সংস্থা সোনা দিয়ে তৈরি আইসক্রিম বিক্রি করছে ৬ হাজার ৬৯৬ ডলারে। বাংলাদেশি টাকায় যা ৭ লাখের বেশি দাম ।

আইসক্রিমটি বেশি দামি হওয়ার পেছনে কারণ শুধু সোনাই নয়। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা চাইলেই হাতের নাগালে পাওয়া যায় না। উপাদানগুলোর দামও অনেক বেশি। এর মধ্যে রয়েছে ইতালির আলবাতে উত্পাদিত বিরল সাদা ট্রাফল। এর দাম প্রতি কেজির দাম ১৬ লাখ টাকার বেশি। অন্যান্য বিশেষ উপাদানের মধ্যে রয়েছে- পারমিজিয়ানো রেগিয়ানো এবং সেকে লিস।

সবচেয়ে দামি আইসক্রিম বানানোর পাশাপাশি জাপানি প্রতিষ্ঠানটি চেয়েছিল, ইউরোপ ও জাপানে তৈরি বিভিন্ন উপাদান মিশিয়ে বিশেষ আইসক্রিম তৈরি করতে। এর দায়িত্ব দেওয়া হয় তাদাইয়োশি ইমাদা নামের এক ব্যক্তিকে। তিনি জাপানের ওসাকা শহরের রেস্তোরাঁ রিভির প্রধান পাচক।

আরো পড়ুন: চুমু খাওয়া চলছে সাড়ে চার হাজার বছর ধরে

টুইটারে শেয়ার করা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি ভিডিওতে দেখা গেছে, কালো একটি বাক্সের মধ্যে ছোট্ট বয়ামে আইসক্রিমটি রাখা। আইসক্রিম খাওয়ার রুপালি চামচটির জন্য দেওয়া হয়েছে আলাদা মোড়ক।

এদিকে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েই থেমে থাকতে চায় না সিলাটো। তাদের লক্ষ্য আরও দামি আইসক্রিম তৈরি করে সবাইকে চমকে দেওয়া।

এম/


 

সোনা আইসক্রিম গিনেস বুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250