বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

সৌদি আরব, ব্রিটেন ও ইতালি যাচ্ছেন ইসির ৪৫ কর্মকর্তা-কর্মচারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে আরও তিন দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সৌদি আরব, ব্রিটেন ও ইতালিতে বসবাসরত প্রবাসীরা দেশগুলোতে বসেই আবেদন করে পাবেন এনআইডি। 

সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশ তিনটিতে নির্বাচন কমিশন ছয়টি দল পাঠাবে। এক্ষেত্রে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে, ইতালির মিলান ও রোমে এবং ব্রিটেনে টিমগুলো পাঠানো হবে। 

সংযুক্ত আরব আমিরাতের পর এবার এই তিন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহের লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিক-নির্দেশনা দিতে দেশটিতে যাচ্ছেন ইসির ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী।

ইসি কর্মকর্তারা জানান, লন্ডনে দুটি দলে যাচ্ছেন ১৫ কর্মকর্তা-কর্মচারী। এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন, বান্দরবনের জেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাহাদাত হোসেন ও সিনিয়র সহকারী প্রধান মো. রাজিব আহসান। তারা ১৭ থেকে ২৩ অক্টোবর দেশটিতে অবস্থান করবেন।

একই দেশে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অবস্থান করবে ১০ থেকে ২৪ অক্টোবর। এনআইডি অনুবিভাগের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগের নেতৃত্বে ওই দলে রয়েছেন এনআইডি’র উপ-পরিচালক এএসএম ইকবাল হাসান, সহকারী পরিচালক ফৌজিয়া সিদ্দিক, সহকারী প্রোগ্রামার মো. আখতারুজ্জামান, মো. কামরুল হাসান, মো. সোহেল সিকদার, তানজিমা হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর মো. মাসুদুর রহমান, জাহিদুল ইসলাম ও মেশিন অপারেটর মো. রুকন উদ্দিন শিকদার।

ইতালিতেও দুটি দলে যাচ্ছেন ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্ব চার সদস্যের দলটি ১৮ থেকে ২৪ অক্টোবর দেশটিতে অবস্থান করবেন। এই দলে অন্য কর্মকর্তারা হলেন স্মার্টকার্ড (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস-আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. নুরুজ্জামান খান, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও উপ-সচিব মো. মাজহারুল ইসলাম।

অন্যদিকে এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্টের নেতৃত্বে ১১ সদস্যের দলটি ইতালিতে ১১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এতে অন্যদের মধ্যে রয়েছে, এনআইডি অুনবিভাগের সহকারী পরিচালক ফারজানা রহমান, উপ-পরিচালক আরাফাত আরা, প্রোগ্রামার শিফাত জাহান, সহকারী প্রোগ্রামার মো. শাহাবুদ্দিন, জাহানার আক্তার, মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী ফাতেমা আক্তার, ডাটা এন্ট্রি অপারেটর মমিনুল ইসলাম, মাহবুবুর রহমান ও তৌহিদুল ইসলাম।

এছাড়া সৌদি আরব যাচ্ছে ১৫ সদস্যের দুটি পৃথক দল। নির্বাচন কমিশনার মা. আহসান হাবিব খানের নেতৃত্বে একটি দলে রয়েছেন এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার, রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও স্মার্টকার্ড দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শোয়েব আল হাসান। তারা ২২ থেকে ২৮ অক্টোবর দেশটিতে অবস্থান করবেন।

স্মার্টকার্ড দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মামুনুর রশিদর নেতৃত্বে অপর দলটিতে রয়েছেন এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, মো. তকদির আহমেদ, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আসাদুজ্জামান, মো. সুজন হোসাইন, মো. ইমাম রায়হান, মেহেদী হাসান, জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর আবির হাসান, ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ জাহিদ আকন, রাসেল পাইক ও ইমাম হাসান। ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তারা ইতালিতে অবস্থান করবেন।

আরো পড়ুন: ভোটের দিন মোটরসাইকেল ব্যবহারের নতুন নির্দেশনা ইসির

কর্মকর্তারা বলছেন, ২০১১ সালে হাতে নেওয়া স্মার্টকার্ড প্রকল্পটির মেয়াদ শেষে সরকারি তহবিল থেকে নেওয়া এ সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি প্রথম হাতে নেওয়ার সময় ৯ কোটি ভোটারকে উন্নতমানের এনআইডি দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য। অথচ ১২ বছর পেরিয়ে গেলেও এখনো ওই ৯ কোটি ভোটারের স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা। ভবিষ্যতে ৪০টি দেশে এনআইডি সেবা নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসির।

প্রবাসীদের আবেদন-

প্রবাসীদের আবেদন করতে যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে-অনলাইন জন্মসনদ, বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি, এসএসসি/সমমানের শিক্ষা সনদ, আবেদনকারীর পিতা/মাতা/ভাই/বোন অথবা একজন রক্তের সম্পর্কীয় নিকট আত্মীয়ের (বাংলাদেশে বসবাসকারী) এনআইডি নম্বর প্রভৃতি। এছাড়া পাসপোর্ট ও জন্ম সনদের তথ্যের মধ্যে মিল থাকতে হবে।

এসকে/ 

সৌদি আরব ইতালি নির্বাচন কমিশন ব্রিটেন জাতীয় পরিচয়পত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250