রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

স্বর্ণালঙ্কারে কোরআনের আয়াত খোদাই নিয়ে সৌদির নিষেধাজ্ঞা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

অলঙ্কার ও স্বর্ণের জিনিসপত্রে কোরআনের আয়াত খোদাই করা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদিআরব। নতুন নির্দেশনায় গহনা ও স্বর্ণালঙ্কারে এ বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

গত বৃহস্পতিবার প্রকাশিত ওকাজের এক খবরে বলা হয়েছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়খের একটি বক্তৃতার ভিত্তিতে এই নির্দেশনা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত, বাণিজ্যিক ইত্যাদি সবক্ষেত্রে কার্যকর হবে।

অলঙ্কার ইত্যাদিতে কোরআনের আয়াত খোদাই নিষিদ্ধের সিদ্ধান্তটি এসেছে বেশকিছু বিষয়ের ওপর ভিত্তি করে। প্রথমত, এভাবে অলঙ্কার ও সর্বদা ব্যবহৃত বস্তুর ওপর কোরআনের আয়াত ব্যবহারে তার অবমাননা হতে পারে। কারণ, কোরআনের আয়াত নিয়ে টয়লেট, মন্দ স্থান ইত্যাদিতে যাওয়া জায়েজ নেই।

দ্বিতীয়ত যে আশঙ্কায় এ সিদ্ধান্ত এসেছে, তা হলো- এতে পবিত্র কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, তার বিপরীত কাজে ব্যবহারের আশঙ্কা থাকে। এখানে উদ্দেশ্য হতে পারে- স্রেফ শোভা-সৌন্দর্য। অনেকে এটাকে মনে করতে পারেন- অতিপ্রাকৃতিক ও জাদুকরী শক্তির অধিকারী।

তৃতীয়ত, এটিকে তাবিজ মনে করার আশঙ্কা থেকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, অনেকে এটি ব্যবহার করে ভাবতে পারেন যে- এটি তাকে রক্ষা করবে এবং এর ওপরই ভরসা রাখতে পারেন। অথচ রক্ষা করা ও ভরসার মালিক একমাত্র আল্লাহ তায়ালা।

ওআ/

স্বর্ণালঙ্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250