বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক

স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা , সতর্ক করল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের নামে ফেসবুক আইডি ও পেজ খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে একটি চক্র। এ চক্রের ফাঁদে পড়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন সে জন্য সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। 

বুধবার (১৭ই জানুয়ারি) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে ডা. সামন্ত লাল সেনের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।

আরো পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কর্মসূচি নিচ্ছে সরকার

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে খোলা সকল ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ রইল। 

এইচআ/ ওআ/

স্বাস্থ্যমন্ত্রী ফেসবুক আইডি সতর্কতা জারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250